ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার স্বামী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ১২ অক্টোবর ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার স্বামী
স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল

 গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান স্বামী উদ্দীপ (৩৫)।

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমা রানী (২৫) ওই গ্রামের উদ্দীপের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে সীমা রানী ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর রক্তক্ষরণে সীমা রানীর মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!