ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

আমি চলে যাচ্ছি

দীপু মাহমুদ
প্রকাশিত: ১৩:২৪, ১৫ অক্টোবর ২০২৬
আমি চলে যাচ্ছি
বিদায়ের ভেতর আমার নতুন কিছু নেই-  দুঃখ বহুদিন ধরেই আমার একমাত্র ঠিকানা

আমি চলে যাচ্ছি,
বিপন্ন আমি- 
যদিও এ আমার আজন্ম ভার। 

তোমার কাছ থেকে
অচেনা পথের দিকে হাঁটি-
জানি না কোথায় শেষ হবে সে পথ। 

তোমার নীরবতা
শেষবারের মতো আমার ভেতর হেঁটে যায়,
আমিও তাকে বলি- 
বিদায়। 

আর কিছুই বলার থাকে না। 

বিদায়ের ভেতর আমার নতুন কিছু নেই- 
দুঃখ বহুদিন ধরেই আমার একমাত্র ঠিকানা।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!