[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জে রোপালি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভট্রিগ্রামের শরিফ হোসেনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ ওই এলাকার মো. শরিফ হোসেনে স্ত্রী।
শরিফ হোসেন জানান, সাত বছর আগে সদর উপজেলার কৃষনপুর ইউপির চর মকিমপুর গ্রামের নেন্দু মিয়ার মেয়ে রোপালির সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী দুইজন এক ঘরেই ছিলেন। ভোরে দুইজন এক সঙ্গে ঘুম থেকে উঠেন। পরে বাইরে বসে মোবাইল চাপাচাপি করছিলেন শরিফ হোসেন। এ সময় রোপালি ঘরে ঢুকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুই বছর আগেও রোপালি ওই ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সদর থানার এসআই টুটুল জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!