ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তেল চুরির অভিযোগে দিনমজুরকে পিটিয়ে হত্যা 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১১ আগস্ট ২০২০
তেল চুরির অভিযোগে দিনমজুরকে পিটিয়ে হত্যা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে তেল চুরির অভিযোগে জাকির হোসেন নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

নিহত জাকির তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপির চেঙ্গাতুলি গ্রামের ছায়েদ আলীর ছেলে। তিনি পরিবারের সবাইকে নিয়ে দাউদকান্দির গৌরীপুর বাজারে ভাড়া থেকে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। 

সোমবার রাতে উপজেলার গৌরীপুর উত্তর বাজারের মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

দাউদকান্দি সার্কেলের এএসপি আবু সালাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লিখিত অভিযোগ পেলে  মামলা নেয়া হবে। 

নিহতের পুত্রবধূ পান্না আক্তার জানান, তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে শ্বশুরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। তার শরীর থেকে সিরিজ দিয়ে রক্ত বের করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই সোমবার রাতে তার মৃত্যু হয়। 

চেয়ারম্যান আলী আশরাফ বলেন, তেল চুরির বিষয় কিনা জানি না, জাকির নিরীহ মানুষ। ট্রাক্টর চালাতো আবার দিনমজুরিও করতেন। তবে শুনেছি তিনি ট্যাবলেট খেয়ে মারা গেছেন। আর তার ছেলের নামে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!