[ দেশজুড়ে ]
৬ জনের পরিচয় মিলেছে, তিনজন একই পরিবারের
দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা
ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় নিহত সিএনজি অটোরিকশার সাত যাত্রীর মধ্যে একই পরিবারের তিনজনসহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়াপাড়ার নূর ইসলাম, তার স্ত্রী তাসলিমা আক্তার, মেয়ে লিজা আক্তার, সিএনজিচালক ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের আসাদুল হক, ইচাখালী গ্রামের নজরুল ইসলাম, রুকন মিয়া। এছাড়া আরেকজনের পরিজয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ময়মনসিংহ-জামালপুল আঞ্চলিক মহাসড়কের ভাবকীর মোড়ে জামালপুরগামী রাজীব পরিবহনের খালি বাসটি উল্টো পথে গিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
ডেইলি-বাংলাদেশ/এআর/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!