ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ফার্নিচারের ট্রাকে ফেনসিডিলসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ২২ ডিসেম্বর ২০১৯
ফার্নিচারের ট্রাকে ফেনসিডিলসহ আটক এক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর তুরাগে ফার্নিচারের ট্রাকের মধ্যে ফেনসিডিলসহ ইদ্রিস আলী সরদার (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১। এ সময় এক হাজার ৬৮০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল এবং কার্গো ট্রাকটি জব্দ করা হয়।  

রোববার র‍্যাব-১ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর ররহমান ডেইলি বাংলাদেশকে জানান, শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

এএসপি মিজানুর রহমান জানান, ইজতেমা মাঠের সড়কের গ্রিনল্যান্ড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ট্রাকে বিভিন্ন ধরনের ফার্নিচার অন্যান্য সামগ্রীর মধ্যে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। 

তিনি জানান, আটক ইদ্রিস আলী সরদার মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কয়েকজন দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে আসে। এরপর বিভিন্ন পরিবহনে করে অভিনব পন্থায় ফেনসিডিল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে।

তিনি আরো বলেন, দিনাজপুরের এক ব্যক্তি এ চক্রের মূলহোতা। তার মাধ্যমে মাদক ব্যবসায় জড়িত হয় ইদ্রিস। সে কার্গো ট্রাকটির হেলপারের পাশাপাশি মাদকদ্রব্য পরিবহনে তার সহযোগী হিসেবে কাজ করে। সে এরইমধ্যে ৫ থেকে ৬ টি ফেনসিডিলের চালান রাজধানীসহ ও আশপাশের জেলায় এনেছে বলে স্বীকার করেছে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ১৫ থেকে ২০ হাজার টাকা দিত বলেও জানান কামরুজ্জামান। 

আটক ইদ্রিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!