ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ২ অক্টোবর ২০২৬
রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্প পশ্চিম এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) ভোর ৬টার দিকে আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভবনের সভাপতি সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী রফিকুল ইসলাম।

ভবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের ৫ তলায় বসবাস করা তিনজন লিফটে উঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে নিরাপত্তা প্রহরী সেখানে গিয়ে চিৎকার শুনতে পান। পরে আশেপাশে থাকা কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!