ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমির মালিকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

এর আগে, শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেন।

খবর পেয়ে সেখানে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভাঙচুর ও লুটপাট করে তছনছ করা হয়। পরে নিজের ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!