ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬, ১৮ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম হিরু।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!