ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ১৮ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা কারাগারে
গ্রেফতারকৃত আসামীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে পৌরশহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা হলেন- শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।

সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. রাকিবুল হাসান বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার কার হয়। মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!