ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ২ অক্টোবর ২০২৬
গোয়ালন্দে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু
গোয়ালন্দে পানিভর্তি বালতিতে পড়ে মারা যাওয়া শিশু তাসফিয়া। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পানিভর্তি বালতিতে পড়ে তাসফিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ওই এলাকার ইলিয়াস শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের কাছে খেলছিল তাসফিয়া। সেখানে শাপলা রাখা একটি পানিভর্তি বালতি ছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো এক সময় শিশুটি বালতির পানিতে পড়ে যায়।

Advertisement

পরে পরিবারের লোকজন তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খোলা অবস্থায় পানিভর্তি বালতি থাকায় অসাবধানতাবশত শিশুটি সেখানে পড়ে যায়। ছোট শিশুদের জন্য অল্প পানিও ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে পানিভর্তি পাত্র খোলা অবস্থায় না রাখার পরামর্শ দিয়েছেন তারা।

তাসফিয়ার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!