সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাটি ও মানুষের কথা বলে চ্যানেল আই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন এবং বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও দেশের কল্যাণে এ ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরার বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ।
.png)
স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোংন্সা দত্ত, মানবাধিকারকর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, পত্রদূতের আসাদুজ্জামান, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুরা মৌ এবং সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানী।
বক্তারা বলেন, দেশের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা, খাদ্য উৎপাদন, প্রকৃতি ও পরিবেশ এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার ক্ষেত্রে চ্যানেল আইয়ের ভূমিকা প্রশংসনীয়। মানুষের কথা বলার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে চ্যানেল আইয়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।