[ দেশজুড়ে ]
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
ভোলায় ফিতা কেটে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন যুগীরঘোল এলাকায় ফিতা ও কেক কেটে কার্যালয়টির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন কার্যালয়টি ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
.png)
পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন উদযাপন করা হয়। এ সময় ভোলার ক্রীড়া উন্নয়ন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!