ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁও মডেল কলেজের ওসাকের বর্ণাঢ্য নৌবিহার

মো. আশিকুর রহমান মো. আশিকুর রহমান
প্রকাশিত: ১৫:৩৩, ৪ অক্টোবর ২০২৬
খিলগাঁও মডেল কলেজের ওসাকের বর্ণাঢ্য নৌবিহার
ডেইলি বাংলাদেশ

রাজধানীর খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ’ (ওসাক) আয়োজিত বর্ণাঢ্য নৌবিহার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর সকাল ৯টায় আয়োজিত এ নৌভ্রমণে দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নৌভ্রমণজুড়ে নানা আয়োজন অংশগ্রহণকারীদের আনন্দে মাতিয়ে রাখে।

Advertisement

অনুষ্ঠানে ওসাকের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব শুভেচ্ছা জানান। নৌবিহারটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ওসাকের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আলীম পান্নার উপস্থিতি ও সার্বিক দিকনির্দেশনায় নৌবিহারটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজন শেষে ওসাকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে নৌভ্রমণটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভ্রমণের পরও সবাই সুস্থ ও আনন্দিত রয়েছেন।

নৌবিহার সফল করতে পরিচালনা কমিটির সদস্যদের অবদানের কথা উল্লেখ করে তিনি কামরুজ্জামান বাবু, মাহফুজুর রহমান মাহফুজ, আরিফুর রহমান মৃধা, ইমরানুল হাসান টিটু, গোলাম মাহবুব আরমান, জহির উদ্দিন, আবু সুফিয়ান স্বপন, মুক্তার হোসেন, রাকিব, রাসেল খান শিশির, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রিফাত হোসেন, নওজেস হানিফ সুজন, ইরফান, কামাল হোসেন, পলাশ ও ইমুসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামগ্রিক আয়োজন সফল করতে ওসাকের প্রধান উদ্যোক্তা সাংবাদিক কাঞ্চন চৌধুরী সুমন ও ইকবাল হোসাইন রানার বিশেষ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

অসুস্থ থাকা সত্ত্বেও সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দেওয়ায় প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আলীম পান্না এবং সংগঠনের অভিভাবক হিসেবে সহযোগিতা করায় প্রধান উপদেষ্টা হাবিবুর রশীদ হাবিবের প্রতিও কৃতজ্ঞতা জানান ওসাকের সাধারণ সম্পাদক।

নৌবিহারে আরও উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আকন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, খিলগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ওসাকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাহফুজুর রহমান, ওসাক গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন ওহিদুল ইসলাম ডলার, সহসভাপতি কাজী রিপন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ভূঁইয়া হাবিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!