[ রাজধানী ]
মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে গিয়ে আহত ৩ সাংবাদিক
সংগৃহীত ছবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এতে তারা আহত হলে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিকরা হলেন প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম এবং সবার কথার তোফায়েল।
.png)
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান শুরু করে শাহবাগ থানা পুলিশ। অভিযান চলাকালে মাদক সেবনকারীদের ভিডিও ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাধা দেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পরে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে ওই তিন সাংবাদিক আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি শাহবাগ থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!