ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

স্কুল-কলেজ-মাদরাসায় দুর্গা পূজার ছুটি কতদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ৩ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদরাসায় দুর্গা পূজার ছুটি কতদিন
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে ছুটির সময়সীমায় পার্থক্য রয়েছে। সাপ্তাহিক ছুটি পূজার ছুটির সঙ্গে যুক্ত হওয়ায় কোথাও ছুটির মেয়াদ আরও দীর্ঘ হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পৃথক নির্দেশনা অনুযায়ী, এবার শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি ৫ থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত হবে।

Advertisement

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি হবে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আগে ও পরের দুটি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটির মেয়াদ দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসা

মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!