[ দেশজুড়ে ]
কয়রায় গাঁজা গাছসহ আটক ১
কয়রায় মাছের ঘেরের বাঁধ থেকে উদ্ধার করা চারটি গাঁজা গাছ। ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার কয়রা উপজেলায় মাছের ঘেরে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ওই ব্যক্তির মাছের ঘেরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘেরের বাঁধ থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!