[ লাইফস্টাইল ]
একটি আলুতে গোলাপের ডাঁটা ঢোকান, তারপর দেখুন ম্যাজিক!
ছবি: সংগৃহীত
গোলাপ অনেকেরই পছন্দের ফুল। প্রিয়জনকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে অথবা ঘর সাজাতেও এর জুড়ি নেই। ফুলের সৌন্দর্য ও গন্ধ মনকে প্রশান্ত করে।
তবে ঘরে সাজানো গোলাপ কয়েক দিন পর শুকিয়ে যায়। ফলে একে ডাস্টবিনে ফেলে দেয়া ছাড়া আর গতি থাকে না।
তবে মজার বিষয় হলো, গোলাপের শুকনো ডাঁটাকে কাজে লাগানো যায়। এক্ষেত্রে লাগবে আলু। আলুর ভেতরে গোলাপের ডাঁটা ঢুকিয়ে কয়েক দিন অপেক্ষা করুন। দেখবেন আবারো চমৎকার গোলাপফুল পাবেন।
.png)
কীভাবে এটি করবেন
এর জন্য প্রয়োজন অনুযায়ী গোলাপ ফুলের ডাঁটা নিন। কাঁটা ও পাতাগুলো কেটে ফেলুন। এবার ডাঁটার মাথার দিকে অন্তত তিন সেন্টিমিটার কাটুন। এরপর একটি আলু নিয়ে এর মাঝখানে ছিদ্র করুন। এর মধ্যে ডাঁটা ঢোকান। এবার একটি ফুলের টবে রেখে মাটি ও সার দিয়ে ভরাট করুন। এবার একটি প্লাস্টিকের বোতলে পেছনে কেটে নিয়ে ডাঁটার ওপরে দিন। কয়েক দিন অপেক্ষা করুন। এমন চমৎকার গোলাপ ফুটবে, যা হয়তো আপনি আগে কখনো দেখেননি।
সূত্র : টিপস অ্যান্ড ট্রিকস
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!