ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩১, ২১ মার্চ ২০২০
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৭
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

শুক্রবার প্রদেশটির দেগারি কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক শাফকাত ফায়াজ।

Advertisement

তবে ঠিক কি কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনও জানা যায় নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!