[ দেশজুড়ে ]
নোয়াখালীতে গাছ পড়ে ছয় ছাত্রী আহত
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে গাছ উপড়ে ছয় ছাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কুতুবপুর ইউপির শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শারমিন জাহান সুপ্তি, নাজনীন সোহেলী ইসফা, তাসমিন আক্তার ঝুমু, সালমা আক্তার ও সামন্ত জাহানসহ ছয়জন। তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক জানান, সকালে বিদ্যালয় মাঠে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের শরীরচর্চা চলছিল। এ সময় বিদ্যালয় ভবনের পাশে থাকা একটি গাছ উপড়ে শিক্ষার্থীদের গায়ে পড়ে। এতে ছয় ছাত্রী আহত হন। এর মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!