ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৭ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
সুলতান সভাপতি, দুলু সাধারণ সম্পাদক, মাজেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এরপর ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩ হাজার ৭৫৭ জন শ্রমিকের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচনে সভাপতি পদে সুলতান তালুকদার, সাধারণ সম্পাদক পদে দুলাল শেখ দুলু বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বচিত হয়েছেন, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম শহিদ, কার্যকরী সভাপতি পদে সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাজেদ খান, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, সড়ক সম্পাদক আসলাম শেখ, প্রচার সম্পাদক রহিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাসুদ খন্দকার, ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক কোরবান হোসেন শেখ এছাড়াও কার্যকরী সদস্য পদে হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ, সুমন ওরফে জেটলি নির্বাচিত হয়েছেন।


নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় প্রশাসন, শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!