[ দেশজুড়ে ]
ত্রিশালে সাত হাজার কেজি লবণ উদ্ধার, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা সাত হাজার কেজি লবণ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- ওই উপজেলার ধলা নামাপাড়ার পারভেজ, সালেক, নরসিংদীর হৃদয়, নীলফামারীর শাকিল।
বুধবার দুপুরে ধলা বাজারের পাশের এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার প্রবাসী মুজিবুর রহমানের বাড়ি থেকে সাত হাজার কেজি লবণসহ চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটকরা ওই বাড়ির গোডাউন ভাড়া নিয়ে লবণগুলো মজুত করেছিলো। তাদের ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!