ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ভাটারায় চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৬, ৬ নভেম্বর ২০২৬
ভাটারায় চলন্ত বাসে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নির্বাপণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের খবর পায় বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ।

তিনি জানান, ফায়ার সার্ভিসে খবর আসার ১০ মিনিটের মাথায় ৫টা ৫৮ মিনিটে বারিধারা থেকে দুটি ইউনিট ছুটে যায়। পরে তারা ৬টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যান।তবে কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!