[ দেশজুড়ে ]
ঢাকায় গ্রেপ্তার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ
লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহন উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার রাতে ঢাকার শেখেরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা গিয়াস উদ্দিন আহমেদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় আনেন। এরপর শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!