জীবননগরে এক রাতে ৪ দোকানে চুরি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের হাসপাতালের সামনে থাকা একটি মার্কেটের চারটি দোকানে চুরি হয়েছে। রোববার রাতে চোরেরা দোকানের টিনের বেড়া কেটে চুরি করেছে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের দোকানে চুরির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
মার্কেটের রকিবুল স্টোরের মালিক রকিবুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে প্রশাসনের নির্দেশে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।
পরে সোমবার সকালে প্রতিদিনের মত দোকানে গিয়ে দেখি দোকানের টিনের বেড়া কাটা। নগদ টাকাসহ প্রায় অর্ধ লাখ টাকার মত মালামাল চুরি হয়েছে। এছাড়া রেজাউল স্টোর, শিমুল স্টোর ও মা ট্রেডার্সেও চুরির ঘটনা ঘটেছে।
.png)
অল্প পুঁজি বিনিয়োগ করে চা, বিস্কুটের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলাম। করোনাভাইরাসের কারণে প্রশাসন সন্ধ্যার আগেই দোকান পাট বন্ধের নির্দেশ দেয়ায় এলাকায় মানষজন শূন্য হওয়ার সুযোগে চোরেরা দোকানের বেড়া কেটে চুরির সুযোগ পেয়েছে। এখন আমরা কি ভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিরা এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তবে লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।