ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বাংলাদেশ ]

গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে ব্যবস্থা: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে ব্যবস্থা: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি ইসিতে আসেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

Advertisement

ইসি সচিব বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে ইসিকে চিঠি দিয়েছে। তবে আইন অনুযায়ী সংসদ থেকে চিঠি না এলে ইসির ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

এর আগে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ স্পিকারকে অবহিত করার পর তাকে মামলায় গ্রেপ্তার দেখায়।

এদিকে, মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!