[ স্বাস্থ্যকথা ]
গরমে শিশুর শরীরের আর্দ্রতা ধরে রাখার উপায়
ছবি: শিশুরা পানি পান করছে
গরমে বড়দের পাশাপাশি শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়। তাই এসময় শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন। ডিহাইড্রেশনের ফলে শিশুর দেখা দিতে পারে নানা সমস্যা। তাই নজর রাখুন আপনার সোনামণির দিকে।
কীভাবে বুঝবেন আপনার শিশু ডিহাইড্রেশনে ভুগছে?
>খেয়াল করুন শিশুর ঠোঁট ও মুখের চারপাশে কোনো শুষ্কতা আছে কিনা।
>অনেক সময় ডিহাইড্রেশনের কারণে হাত ও পা অস্বাভাবিক রকমের ঠাণ্ডা বা গরম হয়ে যেতে পারে।
.png)
> খেয়াল করুন শিশুর কান্নার সময় তার চোখ দিয়ে পানি পড়ছে কিনা। এটা ডিহাইড্রেশনের একটা বড় চিহ্ন। শরীরে পানির ঘাটতি দেখা দিলে তখন এমন হতে পারে।
>ডায়াপার আগের চেয়ে কম বদলাতে হচ্ছে কিনা।
>ডিহাইড্রেশন হলে শিশুর মেজাজ খিটখিটে হয়ে থাকে।
কীভাবে শিশুকে হাউড্রেট রাখবেন? জেনে নিন উপায়গুলো-
>আপনার শিশু কম বয়সী হলে অর্থাৎ যদি বুকের দুধ খেয়ে থাকে তবে তা বন্ধ করবেন না।
>এক বছর বা তার বেশি বয়সের শিশুকে বারবার পানি খাওয়ান।
>বিভিন্ন ফলের রস খাওয়াতে পারেন।
>লেবুর শরবত বা স্যালাইন দিতে পারেন।
>প্রতিদিন গোসল করান।
>স্বাভাবিক তাপমাত্রায় রাখতে চেষ্টা করুন।
>পাশাপাশি স্বাভাবিক খাবার চালিয়ে যান।
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!