ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ডিম ফ্রিজে রাখছেন? হতে পারে মারাত্মক বিপদ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ১৬ আগস্ট ২০২০
ডিম ফ্রিজে রাখছেন? হতে পারে মারাত্মক বিপদ
ফ্রিজে ডিম রাখা ক্ষতিকর

ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে এই উপকারী খাবারটি আপনার একটি ভুলেই হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। দেখা যায় আমরা বাজার থেকে ডিম কিনে এনে বেশিদিন সংরক্ষণের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করি। কারণ ডিম বেশি দিন বাইরে রাখলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। জানেন কি, এতে ডিমের স্বাস্থ্য ঠিক থাকলেও আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের ভেতর ডিম রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পুষ্টিবিদদের মতে, ফ্রিজের তাপমাত্রা শূন্যরও বেশ খানিকটা নিচে থাকে বলে এখানে খাবার রাখা নিরাপদ। তবে ডিমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ফ্রিজে ডিম রাখলে তার মধ্যে এক ধরনের ক্ষতিকর ব্যাকটিরিয়া জন্ম নেয়। আমাদের মধ্যে রেশিরভাগই ফ্রিজ থেকে ডিম বের করেই রান্না করে ফেলি। তাপমাত্রার পরিবর্তন না ঘটায় ওই সব ক্ষতিকর ব্যাকটিরিয়া ডিমের মধ্যে জীবিত অবস্থাতেই থাকে। ফলে খাদ্যে বিষক্রিয়া বা নানা রকমের সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। পেটের সমস্যাও হতে পারে এর থেকেই।

পুষ্টিবিদদের মতে, ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে ডিম রান্না করলে বিপদের ঝুঁকি খানিকটা কম। কিন্তু সংক্রমণের আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। এ দিকে বেশি দিন বাইরে রাখলেও তো ডিম নষ্ট হয়ে যাবে।

তবে বিশেষজ্ঞরা এই সমস্যার খুব সহজ সমাধান দিয়েছেন। ডিম কিনুন অল্প সংখ্যায়, ঠিক যতটুকু প্রয়োজন বা দুই-এক দিনেই যাতে সব রান্না করে ফেলা যায়। আর ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে তবেই রান্না করুন। তাহলেই আর কোনো সংক্রমণের আশঙ্কা থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/এএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!