ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ অনিয়ন্ত্রিত যৌন মানসিক রোগে আক্রান্ত
পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ অনিয়ন্ত্রিত যৌন মানসিক রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান এবং সাইকোলজি একে বলে নিমফোম্যানিয়া বা সাইটেরিয়াসিস।
কিছু দিন আগে একটা নিউজ দেখলাম। নিউজটি হলো স্বামীর অনুপস্থিতিতে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন স্ত্রী। কখনও পরিচিত, কখনও বা অপরিচিত পুরুষ সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন স্ত্রী।
এই অবস্থা তে তার কোনো জ্ঞ্যান থাকতো না। নেশা করা ব্যাক্তিদের মতো তারও ওই মুহূর্তে সেক্স চাই। তাই স্বামী তার স্ত্রী কে ‘ইনস্টিটিউট অব সাইকায়াট্রি’র এর কাছে নিয়ে যান। তিনি সব পরীক্ষা করে বলেন যে ওই মহিলাটি নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস তে আক্রান্ত।
কি এই অনিয়ন্ত্রিত যৌনতা ( নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস ) ?
নিমফোম্যানিয়া হল অতিরিক্ত বা অস্বাভাবিক কামাসক্তি। মহিলাদের ক্ষেত্রে এটির নাম নিমফোম্যানিয়া আর পুরুষদের ক্ষেত্রে এ রোগের নাম স্যাটেরিয়াসিস।
অস্বাভাবিক মাত্রায় শারীরিক চাহিদা পূরণের জন্য নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিসে আক্রান্তরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কখনও একের পর এক সম্পর্কে, কখনও আবার একই সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।
অনেক সময় এই শারীরিক চাহিদা বা তাকে পূরণের সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের মাদকও সেবন করেন তাঁরা। অতিরিক্ত বা অস্বাভাবিক এই কামাসক্তি সমাজের কাছে ‘ব্যভিচার’ বা ‘চারিত্রিক দোষ’ বলে বিবেচিত হলেও মনস্তত্ত্ববিদ বা মনরোগ বিশেষজ্ঞদের মতে এটি একটি মানসিক ব্যধি, নাম নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস।
মার্কিন মনরোগ বিশেষজ্ঞ টিমোথি জে লেগ-এর একটি গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, আমেরিকার প্রায় ৩ কোটি মানুষ নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিসে আক্রান্ত।
কি করে বুঝেবেন আপনি বা আপনার কেউ পরিচিত নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিসে আক্রান্ত ?
এটা কিন্তু একটি কঠিন কাজ। এই নিয়ে আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন (American Psychological Association)-এর গবেষকরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এই রোগ মানুষের মনে বাসা বাঁধে আর অস্বাভাবিক বা বিকৃত যৌন আসক্তি তৈরি করে সে সম্পর্কেও তেমন কোনও কারণ নির্দিষ্ট করতে পারেননি তাঁরা।
তবে কিছু লক্ষণ দেখে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া ভালো হবে। কিছু লক্ষন psychiatrist এবং psychologist রা গ্রহণ করে থাকে।
১. কারণে অকারণে যৌণ উত্তেজনা অনুভব করেন।
২. মনে বিকৃত যৌনতার চিন্তা ভাবনা আসতে থাকে।
৩. সঙ্গম শেষে যৌণ উত্তেজনা একে বারে যায় না।
৪. বার বার সঙ্গমের ইচ্ছে জাগা।
৫. সঙ্গমের সময় বাস্তব জীবন থেকে মানসিক ভাবে কেটে যাওয়া।
৬. সঙ্গমের পড়ে মানষিক অবসাদ ও অপরাধ বোধ হয়।
৭. যার তার সাথে সঙ্গম করতে প্রচন্ড ইচ্ছা করা।
৮. সঙ্গমের সময় হুশজ্ঞান হারিয়ে ফেলা এবং মারধর করা অনেক সময় সঙ্গমে লিপ্ত হয়ে পার্টনারকে খু**ন ও পর্যন্ত করতে পারে।
এরা কি বিপদজনক : হ্যাঁ বিপদজনক! কি কি বিপদ আসুন এইটার দু একটা পয়েন্ট বলি :
১। পরিবারের লোকজন এদের কাছে নিরাপদ নয়।
২। পরিবারের লোকদের হেনোস্থা করা তাদের সাথে সেক্সচুয়াল ইন্টারকোর্সের জন্য force করা।
৩। আশেপাশের লোকজন যেমন ক্লাসমেট,কলিগ,বন্ধু-বান্ধুবী এদের সাথে যৌন কথা বার্তা চালান করা।
৪। এরা যৌন সুখের জন্য যে কাউকে রে*প, খু*ন ও পর্যন্ত করতে পারে।
বি:দ্র: দুই একটা পয়েন্ট কারো সাথে মিলে গেলেই সে যে এই রোগে আক্রান্ত তা হলফ করে বলা যায় না। এর জন্য দরকার ব্যক্তি এবং তার আশেপাশের মানুষের অবজারভেশন।
লেখক : মো: সৈকত আজিম, সাইকোলজিক্যাল মেন্টর।