ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করে মুক্তিপন দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১৭ জানুয়ারি ২০২০
সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করে মুক্তিপন দাবি
ছবি: সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। 

শুক্রবার ভোরে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু তিন লাখ টাকা দাবি করা হয়।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির নাপিতখালী গ্রামের মোকিম হাওলাদারের ছেলে খবির হাওলাদার ও সিরাজুল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার।

Advertisement

গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, সপ্তাহখানেক আগে বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে বাটুলা নদীতে মাছ ধরতে যায় অপহৃতরা। শুক্রবার ভোরে তাদের অপহরণ করে মাথাপিছু তিন লাখ টাকা করে দাবি করেন বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান জানান, অপহরণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!