ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেতন ৩০ হাজারের দাবিতে সংঘর্ষ, ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ১ নভেম্বর ২০২৬
বেতন ৩০ হাজারের দাবিতে সংঘর্ষ, ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি মোতায়েন
বিজিবি মোতায়েন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত তাদের মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিজিবির প্লাটুন সংখ্যা বাড়ানো হতে পারে।

রোববার (১ নভেম্বর) গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, বিজিবি ইতিমধ্যে গাজীপুরে এসেছে। কোনাবাড়ী, শফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে বিজিবি।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!