[ দেশজুড়ে ]
স্ত্রী রেখে গোপনে কনস্টেবলকে বিয়ে, ক্ষোভ-অভিমানে আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে নাদিয়া আফরিন নামে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী কনস্টেবল তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিষপান করলে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাদিয়া আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
.png)
ঝালকাঠির অতিরিক্ত এসপি মো. হাবিবুল্লাহ জানান, কনস্টেবল নাদিয়া আফরিন ও তার স্বামী কনেস্টবল তরিকুল ইসলাম দুইজনই ঝালকাঠি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। সম্প্রতি নাদিয়া ও তরিকুলের মধ্যে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে নাদিয়া আফরিন জানতে পারেন যে তার স্বামী তরিকুল ইসলামের আরো একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে ক্ষোভ-অভিমানে বিষপানে আত্মহত্যা করেন নাদিয়া আফরিন। এ ঘটনায় রাতেই তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!