ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত ইবির দুই শিক্ষক

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত ইবির দুই শিক্ষক
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ও ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নার হেনা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তারা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ও ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নার হেনা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুই পদে পুনরায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন কতৃপক্ষ। 

রেজিস্টার দপ্তর ও শিক্ষক সেল সূত্র জানায়, এই দুজন শিক্ষককে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিতির কারণে চাকরিচ্যুত করে তদস্থলে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জিন ২৭৪তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের শর্ত অনুয়ায়ী তাঁরা যদি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান না করে, তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ইউজিসির নিয়ম অনুসারে একই বছরে তাঁদের স্থলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরপর সিদ্ধান্ত গ্রহণের ১৫ কর্মদিবস পার হওয়ার পরও আরও ৩০ দিন অপেক্ষা করা হয়েছে, কিন্তু তারা যোগদান না করায় দুই শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Advertisement

এদিকে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতনে শিক্ষাছুটিতে ছিলেন। পরে ২০২২ সালের ২৫ আগস্ট বেতন বন্ধ হলে ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন তিনি। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়নি। অনুমোদন ছাড়াই কানাডায় অবস্থান করছেন তিনি।

অন্যদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্দিষ্ট ছুটি শেষ হলে অসুস্থতার কারণ দেখিয়ে ভিন্ন ক্যাটাগরিতে ছুটি চেয়েছেন তিনি। কিন্তু বিধি মোতাবেক ভিন্ন ক্যাটারগিতে ছুটি নিতে হলে ক্যাস্পাসে এসে আবেদন করতে হয়। এছাড়া ডকুমেন্টস সাবমিটও করতে পারেননি তিনি। তবে সূত্র বলছে আমেরিকার পাসপোর্টের আবেদন নিতে গিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, তারা দীর্ঘদিন অনুপস্থিত থকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে। বিস্তারিত রেজুলেশন দেখে বলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
লিংক সফলভাবে কপি হয়েছে!