[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় সরকারি চাল মজুদ করায় ডিলার আটক
সাতক্ষীরার আশাশুনিতে সরকারি চাল মজুদের অভিযোগে ২৬ বস্তা চালসহ ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে বড়দল গ্রামের শাহাজাহান আলীর বাড়ি থেকে ১০ টাকা দরের এসব চাল উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান, গোপন খবরের ভিত্তিতে বড়দল গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এর পরিমাপ ১২৭০ কেজি।
শাহাজাহানের তথ্যমতে চালের মালিক বড়দল ইউপির ডিলার ও বড়দল গ্রামের বাসিন্দা মুজিবর সানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চালগুলো মজুদ রাখা হয়েছিল বলে স্বীকার করে মুজিবর সানা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!