ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ৫ অক্টোবর ২০২৬
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে ভোলার লালমোহনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা, নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরা বন্ধ রাখা এবং জেলেদের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও জানানো হয়।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, ওসি (তদন্ত) মো. ফিরোজ আলমসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!