শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
.png)