ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন চিত্রনায়িকা প্রিয়মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৬ আগস্ট ২০২১
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন চিত্রনায়িকা প্রিয়মনি
চিত্রনায়িকা প্রিয়মনি

চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত একজন অভিনেতা হিসেবে উপস্থাপন করতে চান তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রিয়মনি। আর তাই যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন তিনি।

যোগ্যতা প্রমাণে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের বিকল্প নেই বলে মনে করেন প্রিয়মনি। সে লক্ষ্য অর্জনে লকডাউনের মধ্যেও প্রতিটি দিন নিজেকে গড়ে তুলছেন এই নায়িকা। তাই নিয়মিত জিম, নাচ ও অভিনয়ের চর্চা চালিয়ে যাচ্ছেন। লকডাউন শেষ হলে আবারো লাইট, ক্যামেরা অ্যাকশনে ব্যস্ত থাকার পরিকল্পনা আছে তার।

Advertisement

প্রিয়মনি বলেন, একজন ভালো শিল্পী হতে অনেক শ্রম ও সময় দিতে হয়। আমার প্রচেষ্টা চালিয়ে যাবো। দর্শকের মনে জায়গা করে নিতে চাই।

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফটোশুটে প্রস্তাব পাচ্ছেন তিনি। চলচ্চিত্রের বাইরে মডেলিংটাকেও তাই সীমিতভাবে চালিয়ে যেতে চান প্রিয়মনি।

উল্লেখ্য, ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখালেও ঢাকার সিনেমায় ‘কসাই’ দিয়ে তার অভিষেক হয়। নিজের মেধা দিয়ে আত্নপ্রত্যয়ী প্রিয়মনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর সেরা দশের লাইম লাইটে জায়গা করে নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!