ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

চীনা দূতাবাসের কর্মকর্তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১৮ নভেম্বর ২০২৬
চীনা দূতাবাসের কর্মকর্তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন তারা। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।

ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!