ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ
ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। একই সঙ্গে এ বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে পুনরায় পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

প্রসঙ্গত, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!