ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
বুধবার (১৮ নভেম্বর) পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পোশাক শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। কিছুক্ষণ পরপর তারা আবার সড়কে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!