ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ জাতীয় ]
একনেকের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের এটি সপ্তম একনেক সভা। আর বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ১২তম একনেক বৈঠক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!