[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে স্কুল ব্যাগে মিলল ফেনসিডিল
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জে স্কুল ব্যাগে করে ফেনসিডিল পাচারের সময় সাইদুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার তক্কার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবির এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!