[ দেশজুড়ে ]
প্রেমে ব্যর্থ হয়ে নিজ বাড়িতেই গড়লেন ইয়াবার কারখানা!
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়িতে মিনি ইয়াবা কারখানা গড়ে তোলার অভিযোগে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি জানান, প্রেমের সম্পর্কে ব্যর্থতা ও আর্থিক সংকটের পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। পরে দ্রুত অর্থ উপার্জনের আশায় নিজ বাড়িতে ইয়াবা তৈরির উদ্যোগ নেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে ইয়াবা তৈরির কৌশল শেখেন বলেও জানান তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!