মনপুরায় সাংবাদিক সীমান্ত হেলালের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক
ভোলার মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক সীমান্ত হেলালের পিতা হাজী মো. হানিফ মিয়া (৯০) বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
শনিবার ভোর রাতে উপজেলার হাজির হাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নলিল্লাহি.........রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মো. হানিফ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তজুমদ্দিনের সাংবাদিক হেলাল উদ্দিন লিটন ও লালমোহনের সাংবাদিক হাসান পিন্টু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তারা বলেন, পিতার মৃত্যু সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ শোক কাটিয়ে ওঠার শক্তি যেন মহান আল্লাহ পরিবারটিকে দান করেন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
প্রসঙ্গত, হাজী হানিফ মিয়ার বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ। অন্য দুই ছেলে ব্যবসা করেন। মেয়েরা প্রত্যেকে গৃহিণী।