ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়াল ‘নির্দয়’ ছেলে!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:০৭, ১১ জুন ২০২০
মাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়াল ‘নির্দয়’ ছেলে!
অভিযুক্ত জাহিদুল ইসলাম (লালবৃত্তের ভেতরে)। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ‘নির্দয়’ ছেলের বিরুদ্ধে মাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিতা ওই মা ছেলের মার খেয়ে মসজিদের পাশের সড়কে বসে কাতরাচ্ছিলেন।

বুধবার রাতে উপজেলার চেঁচড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নির্যাতিতা বৃদ্ধা ওই গ্রামের মৃত নিয়ামত আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জাহিদুল ইসলাম।

প্রতিবেশীরা জানান, জাহিদুল প্রতিনিয়তই অসহায় মাকে মারধর করে। বুধবার রাতেও আবারো মায়ের ওপর চড়াও হন। মাকে কিল-ঘুষিসহ ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে নিয়ে সড়কে বের করে দেয় নির্দয় ছেলে জাহিদুল। পরে আহতাবস্থায় বাড়ির পাশের মসজিদের পাশের সড়কে বসে কাতরাচ্ছিলেন বৃদ্ধা মা। ওই অবস্থায় প্রতিবেশীরা তাকে সড়ক থেকে উদ্ধার করে চিকিৎসা করান। 

বাগজানা ইউপির চেয়ারম্যান নাজমুল হক জানান, শুধু এবারই নয়, আগেও জাহিদুল তার মাকে নির্যাতন করেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করছেন।  অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান বলেন, মাকে নির্যাতনের খবরটি মৌখিকভাবে পেয়েছি। লিখিত আকারে এখনো পাইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ছেলেকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!