[ দেশজুড়ে ]
কমলগঞ্জে কর্মহীনদের পাশে মেয়র জুয়েল
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মহীন হয়ে পড়েছেন পৌরসভার শত শত কর্মজীবী মানুষ। সেই কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র জুয়েল আহমেদ।
বুধবার পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে কর্মহীন ৫০ নারী-পুরুষদের হাতে টাকা ও সাবান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সালাহ্উদ্দিন শুভ ও হৃদয় ইসলাম।
মেয়র জুয়েল আহমেদ জানান, মানবতার কল্যাণে পর্যায়ক্রমে এ ধারা অব্যাহত থাকবে। পরিস্থিতি অনুযায়ী অসহায়-গরিবদের পাশে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!