জয়পুরহাটে তিন মাসের যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
জয়পুরহাটে তিন মাস মেয়াদি যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মকছুদুল কবীর। সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য বিষয়ের সিনিয়র প্রশিক্ষক কাজী সৈয়দ তৌমুর কবীর, সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আলী রাজন, কৃষি বিষয়ের সহকারী প্রশিক্ষক মো. শামীম রেজা, প্রাথমিক চিকিৎসা বিষয়ের প্রশিক্ষক গোলাপ চৌধুরী, গবাদিপশু বিষয়ের প্রদর্শক এমদাদুল হক মিলন, পোল্ট্রি পালন বিষয়ের প্রদর্শক মো. ফাইফুল ইসলাম এবং যুব কার্যক্রমের সিডিও শামীম আলম।
.png)
আয়োজকরা জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের এ প্রশিক্ষণে ৪০ জন তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
প্রশিক্ষণের শেষ ধাপে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।