[ দেশজুড়ে ]
মনপুরায় বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান হলেন শেখ ফরিদ
মনপুরায় বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শেখ ফরিদ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শেখ ফরিদ। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো. শেখ ফরিদ ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ ফরাজি পেয়েছেন ২৬ ভোট। অপর প্রার্থী আব্দুল বাসেদ মাস্টার পেয়েছেন ১৬ ভোট।
ফলাফল অনুযায়ী, পলাশ ফরাজির চেয়ে ৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মো. শেখ ফরিদ। নির্বাচনে মোট ৭৪ ভোট পড়েছে।
.png)
নির্বাচন শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হওয়ার পর মো. শেখ ফরিদ বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!