ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

জামালপুরে নারীসহ আরো চারজন করোনায় আক্রান্ত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৭, ২ জুন ২০২০
জামালপুরে নারীসহ আরো চারজন করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত

জামালপুরে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৪ হলো।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ওই চারজনের করোনা পজিটিভ আসে। তারা জামালপুর জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন।

Advertisement

আক্রান্তদের মধ্যে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার ৫৩ বছর বয়সী এক ব্যবসায়ী, শহরের পাঁচ রাস্তার ৫০ বছর বয়সী এক নারী, একই এলাকার ৩০ বছর বয়সী নারী ও ঢাকাফেরত সিমেন্ট কারখানার একজন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!