ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ১৬ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়ালো
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সিএসএসই জানায়, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফ্লোরিডায় ৫ লাখ ৫৫ হাজার ৯০১ জন, টেক্সাসে ৫ লাখ ২৮ হাজার ৪০০ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২৪ হাজার ৭০৩ জন এ মহামারি ভাইরাসে আক্রান্ত হয়।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!